আন্তর্জাতিক রাজনীতিতে “Resilient State” (স্থিতিস্থাপক রাষ্ট্র), ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিসিএস বা ব্যাংক লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়ক প্রশ্ন বা সাধারণ জ্ঞানের জন্য
১. সহজ অর্থ:
একটি resilient state হলো এমন রাষ্ট্র, যেটি সংকট (যেমন যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতা) মোকাবিলা করে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে এবং নিজের কার্যকারিতা বজায় রাখতে সক্ষম হয়।
২. সংজ্ঞা:
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে গবেষক David Chandler এর মতে,
“Resilience refers to the capacity of states and societies to absorb shocks, adapt to changing conditions, and continue to function without collapsing.”
— (Chandler, Resilience: The Governance of Complexity, 2014)
৩. সমসাময়িক উদাহরণ :
Ukraine-কে একটি resilient state হিসেবে ধরা যায়। ২০২২ সালে Russian invasion of Ukraine-এর পরও দেশটি সামরিক, রাজনৈতিক ও সামাজিকভাবে টিকে আছে এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে নিজের রাষ্ট্রীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
