অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এ্যাডো) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এ্যাডো) একটি পিকেএসএফ এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা প্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। সংস্থাটি তাদের শাখা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পদে পুরুষ ও মহিলা যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করেছে। নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকা কুষ্টিয়া, ঝিনাইদাহ, চূয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা ও নাটোর জেলার মধ্যে হবে।
পদের নাম ও সংখ্যা
১. শাখা ব্যবস্থাপক: ০৫ জন।
২. অভ্যন্তরীণ নিরীক্ষক: ০৩ জন।
৩. হিসাবরক্ষক: ০৫ জন।
৪. ফিল্ড অফিসার: ২০ জন।
৫. সহকারী ফিল্ড অফিসার: ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ক) শাখা ব্যবস্থাপক পদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং সংশ্লিষ্ট পদে নূন্যতম ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
খ) অভ্যন্তরীণ নিরীক্ষক ও হিসাবরক্ষক পদের জন্য বিবিএ বা এমবিএ পাশ হতে হবে। নিরীক্ষক পদে অন্তত ০১ বছরের অভিজ্ঞতা এবং উভয় পদে কম্পিউটার ও সফটওয়্যার চালনায় দক্ষতা আবশ্যক।
গ) ফিল্ড অফিসার পদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর এবং সহকারী ফিল্ড অফিসার পদের জন্য এইচএসসি পাশ হতে হবে। এই দুই পদে অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুবিধাদি
পদভেদে শিক্ষানবীশকালে ২২,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,০০০ টাকা থেকে ৩৬,০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এছাড়া নির্ধারিত হারে জ্বালানি ও মোবাইল বিল প্রদান করা হবে। স্থায়ীকরণের পর বাৎসরিক ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পিএফ, গ্রাচ্যুইটি এবং ৫% বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা রয়েছে। সপ্তাহে ২ দিন ছুটিসহ সকল সরকারি ছুটির সুযোগ থাকবে।
শর্তাবলী ও আবেদন পদ্ধতি
সকল পদের শিক্ষানবীশকাল ৬ মাস। প্রার্থীকে মাঠ পর্যায়ে ব্যক্তিগত মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১ মাসের বেতনের সমপরিমাণ টাকা জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সকল সনদপত্রের সত্যায়িত কপি, ২ কপি ছবি এবং এনআইডি কার্ডের কপিসহ ০৭ মে ২০২৬ তারিখের মধ্যে প্রধান কার্যালয়, কুষ্টিয়া ঠিকানায় সরাসরি বা ডাকযোগে আবেদন পৌঁছাতে হবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
প্রশ্ন: আমি কি অভিজ্ঞতাহীন হিসেবে আবেদন করতে পারব?
উত্তর: হ্যাঁ, ফিল্ড অফিসার ও সহকারী ফিল্ড অফিসার পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
প্রশ্ন: মোটর সাইকেল থাকা কি বাধ্যতামূলক?
উত্তর: হ্যাঁ, সকল পদের প্রার্থীকে মাঠ পর্যায়ে ব্যক্তিগত মোটর সাইকেল ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় ০৭ মে ২০২৬।
এ্যাডো এনজিও নিয়োগ ২০২৬, কুষ্টিয়া এনজিও চাকরি, পিকেএসএফ এনজিও নিয়োগ, ক্ষুদ্রঋণ ফিল্ড অফিসার জব, শাখা ব্যবস্থাপক নিয়োগ কুষ্টিয়া, এ্যাডো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ AHDO NGO Job Circular 2026, Microfinance Recruitment Kushtia, AHDO Field Officer Vacancy, NGO Jobs in Kushtia and Natore, PKSF Funded NGO Jobs, AHDO Career Bangladesh.



